Privacy Policy
সর্বশেষ আপডেট: আজকে।
Upatto বর্তমানে প্রি-লঞ্চ পর্যায়ে আছে। আমরা শুধু সেই ডেটাই সংগ্রহ করি যেটা বেটা প্রোগ্রাম চালাতে এবং লঞ্চের খবর জানাতে দরকার — তোমার নাম, ইমেইল, কলেজ ও গ্রেড। আমরা কখনো তোমার ডেটা বিক্রি করব না বা তৃতীয় পক্ষের সাথে শেয়ার করব না।
১. বেটা টেস্টার রেজিস্ট্রেশন ডেটা
বেটা টেস্টার ফর্ম জমা দেওয়ার সময় আমরা নিচের তথ্যগুলো সংগ্রহ করি:
- পুরো নাম
- ইমেইল ঠিকানা
- কলেজের নাম (ঐচ্ছিক)
- গ্রেড / পরীক্ষার বছর (যেমন: HSC 2027, SSC 2028)
এই ডেটা Cloudflare D1 ডেটাবেসে সংরক্ষিত হয় এবং শুধুমাত্র বেটা টেস্টিং কোহর্ট তৈরি, অ্যাক্সেস প্রদান ও প্রাসঙ্গিক আপডেট পাঠানোর জন্য ব্যবহৃত হয়।
২. স্বাগতম ও কমিউনিকেশন ইমেইল
নিবন্ধনের পর আমরা একটি স্বাগতম ইমেইল পাঠাই (Gmail SMTP দিয়ে)। পরবর্তীতে লঞ্চ ডেট ও বেটা অ্যাক্সেসের তথ্যও ইমেইলে পাঠানো হবে। যেকোনো সময় ইমেইলের নিচের আনসাবস্ক্রাইব লিংক থেকে বাতিল করতে পারবে।
৩. ডেটা সংরক্ষণ ও নিরাপত্তা
ডেটা Cloudflare-এর নিরাপদ অবকাঠামোতে (D1) সংরক্ষিত থাকে। আমরা পরিমিত স্প্যাম-প্রতিরোধী ব্যবস্থা রাখি (যেমন হানিপট ও রেট-লিমিট) এবং IP ঠিকানা হ্যাশ করে সংরক্ষণ করি।
৪. তুমি কী করতে পারো
যেকোনো সময় তোমার নিবন্ধন ডেটা মুছে ফেলতে বা সংশোধন করতে চাইলে আমাদেরকে ইমেইল করো — আমরা ৩০ দিনের মধ্যে সাড়া দেব। (যোগাযোগের ঠিকানা: যেকোনো লিগ্যাল পেইজের নিচে বা ওয়েবসাইটের ফুটারে।)